দিনাজপুরে ট্রাক্টর চাপায় শ্রমিক নিহত

0

সিটিনিউজবিডি : দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জে ট্রাক্টর চাপায় মো. মকলেছ (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার সকালে বীরগঞ্জের সাতোর ইউনিয়নের বাবুল ফার্ম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মকলেছ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মো. আবুল কাশেমের ছেলে।

বীরগঞ্জ থানার এসআই মো. আনোয়ারুল ইসলাম জানান, মকলেছ পঁচিশ মাইল বাজারে কাজ করেন। সকালে বাইসাইকেল যোগে কাজে যাওয়ার সময় একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.