বোয়ালখালীতে ৫ তরুণী আটক

0

বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা থেকে উগ্রপন্থার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ তরুণীকে আটক করেছে পুলিশ।

আজ ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার পেতন শাহ দরগাহ সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয় বলে জানান চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একেএম এমরান ভূঁইয়া।
তিনি বলেন, আটকদের কাছ থেকে উগ্র মতাদর্শের বইসহ বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করা হয়েছে। আমরা তাদের কার্যক্রম তদন্ত করে দেখছি।

আটকদের মধ্যে পেতন শাহ দরগার এলাকার সমদ আলী বলির বাড়ির বাসিন্দা আব্দুস সালামের মেয়ে শাহনাজের নাম জানা গেছে।
প্রবাসী আব্দুস সালামের ঘর থেকেই ওই পাঁচ তরুণীকে আটক করা হয় বলে জানান বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র মুজিবর রহমান।

তিনি বলেন, মূলত শাহনাজের মাধ্যমে বহিরাগত তরুণীরা এ বাড়িতে এসেছে। শাহনাজকে বছর তিনেক আগে চকরিয়ার এক যুবকের সঙ্গে বিয়ে দেওয়া হয়।

স্বামী প্রবাসে থাকায় শাহনাজ বাবার বাড়িতে থাকতেন বলে জানান মুজিবর।

স্থানীয় সাংবাদিকরা জানান, বাড়িটিতে মঙ্গলবার ‘সহী শুদ্ধ আরবি শিক্ষা ও সাহসী দেশ প্রেমিক শীর্ষক মতবিনিময়’ সভার আয়োজন করা হয়েছিল। তার আগেই পুলিশ সে বাড়িতে অভিযান চালায়।

শাহনাজ ছাড়া আটক বাকিদের মধ্যে দুইজন চট্টগ্রাম কলেজের ও একজন বোয়ালখালী স্যার আশুতোষ সরকারি কলেজের ছাত্রী বলে জানা গেছে।

তবে আটক সবার পরিচয় নিশ্চিত হতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একেএম এমরান ভূঁইয়া।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.