জুবায়ের সিদ্দিকী : সারাদেশে এমপি মন্ত্রীরা হাইব্রিডদের আশ্রয়-প্রশ্রয়দাতা এবং উৎপাদনের কারখানা বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
তিনি বলেছেন, সংগঠন ও এমপি-মন্ত্রী এক জিনিস নয়। নির্বাচন যেহেতু একটি কৌশল সে কারণে কিছু রাজনীতিককে মনোনয়ন দেওয়া হয়। এদের কিছু কিছু এমপি নিজেদের দল ভারী করতে সংগঠনের ত্যাগী, পরীক্ষিত নেতাকর্মী বাদ দিয়ে ‘‘নব্যলীগ’’ বা এমপিলীগ তৈরি করেন। হাইব্রিডদের দিয়ে এলাকা চালান। দলের দুর্দিনে নেতাকর্মীরা উপেক্ষিত থাকেন। ব্যতিক্রম হচ্ছে সংগঠন। এমপি মন্ত্রীরাই হাইব্রিডদের কারখানা।
