নানিয়ারচর বুড়িঘাটে পাহাড় ধসে সড়ক ভাঙ্গন

0

মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি : নানিয়ারচর উপজেলায় বুড়িঘাট এলাকায় বুড়িঘাট থেকে ঘিলাছড়ি সড়কে বিভিন্ন স্থানে পাহাড় ধসের কারনে সড়ক ভেঙ্গে মরন ফাঁদে পরিণত হয়েছে। যেকোন সময় ঘটতে পারে মারাতক দুর্ঘটনা। সড়কের বেশ কিছু অংশ ভেঙ্গে যাওয়ায় বুড়িঘাট এলাকার জনসাধারণের চরমদুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিনিয়ত এই সড়কের মাধ্যমে রাঙামাটি জেলা শহরে আশা যাওয়া করতে হয় বুড়িঘাট এলাকার জনসাধারনকে।

এলাকার রিকেন চাকমা বলেন, এই সড়ক ভাঙ্গার কারনে অনেক দুরদশার মধ্যে আছি আমরা। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত মানুষ যাতাযাত করে ফলে বিভিন্ন সমস্যার মুখামুখি হতে হয় আমাদেরকে। সাধারণ মানুষ হাঁটাচলা করতে অসুবিধায় পরতে হয় তার উপরে রোগি নিয়ে যেতে আরো বেশি সমস্যার সমূক্ষিণ হতে হয় আমাদেরকে।

তিনি আরো বলেন, আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো যাতে করে সড়কের যেসকল সমস্যা আছে সেগুলো মেরামত করে দেওয়া হয়।

এলাকার আরেকজন মিজান বলেন, এই এলাকার অনেক আবাধি ফসল রাঙামাটিসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রয় করার জন্য নেওয়া হয়। সড়ক মেরামত না করা হলে অনেক ক্ষতি হবে কৃষকদের। যাতাযাতের সুব্যবস্থা না থাকায় বেশির ভাগ ফসল নষ্ট হয়ে যাওয়ার আশংক্ষা রয়েছে বলে তিনি জানান।

নানিয়াচর বুড়িঘাট ইউনিয়ন চেয়ারম্যান প্রমোদ খিসা বলেন, বুড়িঘাট থেকে ঘিলাছড়ি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা রয়েছে। এই রাস্তার বেশির ভাগ স্থানে পাহাড় ধসে নষ্ট হয়ে গিয়েছে। আমরা উর্ধতন কর্মকর্তার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছি। ইতিমধ্যে এলজিডি বিভিন্ন স্থানে সড়ক মেরামতের কাজ শুরু করেছে। আশা করি আগামী কিছু দিনের মধ্যে আমরা সড়কের মেরামত কাজ শেষ করতে পারবো। এতে করে জনসাধারণের দুর্ভোগ কমবে বলেও তিনি মন্তব্য করেন।

সরেজমিনে বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় পাহাড়ি ধসের কারনে সড়কের অনেক ক্ষতি হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.