যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ ৯ ও ১১ অক্টোবর

0

অনলাইন ডেস্ক : কলম্বাস দিবস উপলক্ষে আগামী ৯ অক্টোবর (রোববার) এবং দুর্গাপূজা উপলক্ষে ১১ অক্টোবর (মঙ্গলবার) ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও অ্যাডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলম্বাস দিবস যুক্তরাষ্ট্রের একটি জাতীয় ছুটির দিন এবং দুর্গাপূজা বাংলাদেশের একটি জাতীয় ছুটির দিন।

ওই দুইদিন দূতাবাস বন্ধ থাকলেও আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.