খেলাধুলা : ২০১৮-রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইতালি ও স্পেন। ফুটবলে স্পেন বনাম ইতালি লড়াই মানে বাড়তি উত্তেজনা। কারণ শক্তির বিচারে দু’দলকে প্রায় সমান কাতারে রাখায় হয়।
বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপ অঞ্চলের গ্রুপ ‘জি’তে রয়েছে স্পেন ও ইতালি। যেখানে আরও রয়েছে আলবেনিয়া, মেসিডোনিয়া, ইসরাইল ও লিচেনস্টেইন। এ ম্যাচটি ইতালির ঘরের মাঠ তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা ৪৫ মিনিটে।
২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন পুঁচকে লিচেনস্টেইনকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে। অপরদিকে ইসরাইলের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে চারবারের বিশ্বকাপ জয়ী ইতালি।
ফুটবলে স্পেন ও ইতালি এখন পর্যন্ত ৩৫ বার মুখোমুখি হয়েছে। যেখানে ১৪টি ম্যাচেই কোনো ফলাফল হয়নি। তবে ১১ বার জয় পেয়ে এগিয়ে রয়েছে ইতালি। আর স্পেনের জয় ১০ বার।
এই দু’দলের ম্যাচে এই উত্তেজনা কেবল মাঠেই সীমাবদ্ধ থাকেনা, মাঠের বাইরে এবং গ্যালারীতে তা থাকে সমান বিরাজমান।
