১০ ওভারে ৩১ রান, মাশরাফির ৩ উইকেট

0

অনলাইন ডেস্ক : প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান বেন স্টোকসকে শুন্য রানে ফেরত পাঠিয়েছেন অধিনায়ক মাশরাফি। স্টোকসকে সরাসরি বোল্ড করে নিজের তৃতীয় উইকেটটি তুলে নিয়েছেন তিনি।

বাংলাদেশের ছুড়ে দেয়া ২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ ওভার শেষে ৩১ রান করেছে চার উইকেট হারিয়েছে ইংলিশরা।

চতুর্থ ওভারে জেমস ভিন্সকে তুলে নিয়েছিলেন মাশরাফি। এরপর বেন ডাকেটকে শুন্য রানে সরাসরি বোল্ড করে দিয়েছেন সাকিব। এছাড়া জেসন রয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছে মাশরাফি।

এর আগে টপ অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে মাহমুদুল্লাহর অর্ধশত ও শেষের দিকে অধিনায়ক মাশরাফির ঝড়ো ব্যাটিংয়ে ইংলিশদের ২৩৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। রবিবার মিরপুর দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৩৮ রান করেছে টাইগাররা। ইংল্যান্ডের ক্রিস ওকস, আদিল রশিদ ও জ্যাক বল দুটি করে ‍উইকেট নিয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.