সিটিনিউজবিডি : গাজীপুরে একটি কবরস্থান থেকে ছয়-সাতটি কঙ্কাল চুরি হয়েছে।
রবিবার রাতে গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের ৯নং ওয়ার্ডে আমানিয়া কবরস্থানে এ ঘটনা ঘটে।
পিরুজালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য ডা. মো. মতিউর রহমান জানান, রবিবার দিবাগত রাতের কোনো এক সময় ওই কবরস্থান থেকে এসব কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার সকালে স্থানীয়রা ওই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় এসব কবরে মাটি খনন করা দেখতে পেয়ে তারা কবরগুলোর ভিতরে বাঁশের লাঠি দিয়ে খুঁচিয়ে ভিতরে কঙ্কাল নেই বলে দেখতে পান। খবর পেয়ে আশপাশের এলাকার লোকজন ওই কবরস্থানে এসে ভিড় জমান।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মো. নাজমুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
