সিটিনিউজবিডি : আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষে আগামী বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর ধানমন্ডির প্রিয়াকাং কমিউনিটি সেন্টারে দফতর উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
আজ সোমবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় সভাপতিত্ব করবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দফতর উপ-কমিটির সদস্য সচিব ড. আবদুস সোবহান গোলাপ সংশ্লিষ্ট সবাইকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
