বিএনপির ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে শুনানি পিছিয়েছে

0

সিটিনিউজবিডি : রাজধানীর শাহজাহানপুর থানার একটি নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়েছে।

আসামিপক্ষের সময়ের আবেদন গ্রহণ করে সোমবার ঢাকা মহানগর হাকিম নূর নবী আগামী ১৩ নভেম্বর শুনানির দিন ঠিক করে দেন।

ফখরুলের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ জানান, সোমবার মামলার আসামি হাবীব-উন-নবী খান সোহেলকে কারাগার থেকে আদালতে হাজির না করায় তার পক্ষে সময়ের আবেদন করা হয়। তবে মির্জা ফখরুল আদালতে উপস্থিত ছিলেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন- ব্যারিস্টার মওদুদ আহমেদ, আব্দুল্লাহ আল নোমান, মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

আদালতের পেশকার মিজানুর রহমান জানান, এ মামলায় অভিযোগ গঠনের জন্য ৩০টির বেশি তারিখ পার হয়ে গেছে।

২০১৩ সালের ২ মার্চ মালিবাগে বাটার দোকানের সামনে নাশকতা সৃষ্টির অভিযোগে এ মামলাটি করা হয়।

ওই বছর ২০ মার্চ শাহজাহানপুর থানার এসআই রুহুল আমিন মুন্সি আদালতে অভিযোগপত্র জমা দেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.