চট্টগ্রামে মাদক মামলায় যুবকের কারাদণ্ড

0

সিটিনিউজবিডি : দশ বছর আগে ২৫ লিটার বিয়ার উদ্ধারের মামলায় এক যুবককে সাত বছর কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের আদালত।

সোমবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নূরে আলম এ রায় দেন।

দণ্ডিত শাহ আলম (৩৫) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার খোদ্দ গহিরা এলাকার আমীর আলী মাঝি বাড়ির হাছি মিয়ার ছেলে।

চট্টগ্রাম জেলা আদালতের অতিরিক্ত পিপি লোকমান হোসেন চৌধুরী জানান, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২ (গ) ধারায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত তাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন।

পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সাজা দিয়েছেন।

আইনজীবী লোকমান হোসেন চৌধুরী বলেন, মাসখানেক আগে জামিন পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন শাহ আলম।
২০০৬ সালের ৭ ডিসেম্বর রাত নয়টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল শাহ আলমের বাড়িতে অভিযান চালিয়ে ২৫ লিটার বিয়ার উদ্ধার করে। এরমধ্যে ১৯ বোতল এবং ৪১ ক্যান বিয়ার ছিল।

২০০৮ সালের ২৭ এপ্রিল এ মামলায় অভিযোগ গঠন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.