আবারো পর্তুগালের গোল উৎসব

0

খেলাধুলা : আবারো গোল উৎসব পালন করলো পর্তুগাল। আন্দ্রে সিলভার হ্যাটট্রিকে ফারো আইল্যান্ডসকে ৬-০ গোলে হারিয়েছে ইউরোপ চ্যাম্পিয়নরা। পর্তুগালের পক্ষে বাকি তিন গোল করেন রোনালদো, মৌতিনিয়ো ও কানসেলো।

আগের ম্যাচে বড় জয়ের আত্মবিশ্বাস নিয়ে প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু ১২ মিনিটে রোনালদোর ফ্লিক ডিফেন্ডার রাগনার ঠেকালে ফিরতি বল পেয়ে প্রথম গোলটি করেন সিলভা। ম্যাচের ২২ মিনিটে নিজের দ্বিতীয় ও ৩৭ মিনিটে হ্যাট্রিক পূরণ করেন সিলভা। ফলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল।

বিরতি থেকে ফিরে স্কোরশিটে নাম লেখান রোনালদো। ম্যাচের ৬৫ মিনিটে জো মারিওর বাড়ানো বলে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন এই তারকা। ম্যাচের দুই মিনিটের ব্যবধানে মৌতিনিয়ো ও কানসেলো গোল করলে ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে বি গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.