এত জামায়াত গেল কোথায়

0

জুবায়ের সিদ্দিকী/গোলাম সরওয়ার : গেল কয়েক বছরে সারাদেশে আওয়ামীলীগের অনেক মন্ত্রি-এমপি ও প্রভাবশালী নেতা জামায়াতকে জামাই আদরে নিয়েছেন তাদের দলে। ফুলের তোড়ার সাথে আওয়ামীলীগ নেতাদের হাস্যজ্জ্বল ছবিও পত্রিকায় এসেছে। দলকে শক্তিশালী করতে কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করে এই কাজ করছেন অনেক আওয়ামীলীগ নেতারা। জামায়াতের অনেক নেতা কৌশল হিসাবে ডিগবাজীর রাজনীতি করলেও আওয়ামীলীগ নেতারা মনে করছেন এরা এখন খাঁটি দলীয় লোক।

এদিকে, এরা চাকরি, ব্যবসা-বাণিজ্য, বিদেশে পাড়ি জমানোসহ ছদ্মবেশে অবস্থান করছেন চট্টগ্রামসহ সারাদেশে। পুলিশেও জামায়াত-বিএনপি চাকরি নিচ্ছে আওয়ামীলীগ নেতাদের টাকা দিয়ে ডিও লেটার নিয়ে।
গত ডিসেম্বরে সারাদেশে জামায়াতের প্রায় ৬ হাজার নেতাকর্মী আওয়ামীলীগে যোগ দিয়েছেন। এখন হামলা মামলা এড়াতে কৌশলে পথ চলছে জামায়াত। অনেকে গ্রেফতার এড়াতে আওয়ামীলীগে যোগ দিয়ে হয়েছেন নব্য আওয়ামীলীগার।

চট্টগ্রামে সাতকানিয়া ও বাঁশখালীতে এভাবে অনেক জামায়াত এখন আওয়ামীলীগার। এরা এখন এমপি মন্ত্রিদের চারপাশে ঘুরঘুর করে। সীতাকুন্ডের, বাঁশখালী, আনোয়ারা, সাতকানিয়া ও লোহাগাড়ায় অনেক জামায়াত নেতাকর্মী এখন আওয়ামীলীগার। এদের মুখে এখন খৈ ফুটে আওয়ামীলীগ বলতে গিয়ে। অনেকে মুজিবকোর্টও পরিধান করছেন। শীর্ষ ও দায়িত্বশীল অনেক জামায়াত নেতার ডিগবাজীর খেলা অব্যহত আছে। এক সাংবাদিক সহকর্মী বলেন, ‘‘ভাইজান এত জামায়াত গেল কোথায়। খবর নিচ্ছেন কি। তাদেরকে বলেন, ‘‘কেনে চল‘অর অভাই’’।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.