ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দিবা-রাত্রির টেস্ট খেলবে পাকিস্তান

0

খেলাধুলা : এশিয়ার মাটিতে প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ৩০ মিনিটে মুখোমুখি হবে দুই দল।

দুবাইয়ে গোলাপী বলে দিবা-রাত্রির টেস্ট খেলতে নামার আগে দারুণ রোমাঞ্চিত পাকিস্তানের অধিনায়ক মিসবাহ। বলেন অধিনায়ক মিসবা উল হক বলেন, ‘আমি ভীষণ উত্তেজিত। আমার মনে হয়, ভবিষ্যতে দিন-রাতের টেস্টই হবে। এই মুহূর্তে দর্শকের কথা ভেবেই হয়তো এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, যারা টেস্ট ক্রিকেট খেলা দেখতে চায়।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশেষ এই ম্যাচে দলের অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খানতে পাচ্ছে পাকিস্তান।

এমন ইঙ্গিত দিয়েছেন মিসবাহ। বলেন, ‘আমি মনে করি, টেস্টে অভিষেক হওয়ার জন্য তার (বাবর) এটাই সবচেয়ে ভালো সময়। সে ওয়ানডে সিরিজে ভালো খেলেছে, দিনকে দিন উন্নতি করছে। সে শুধু এখানেই ভালো খেলেনি, নিউজিল্যান্ডেও দুর্দান্ত ব্যাটিং করেছে। সে ভাগ্যবান এজন্য যে এখন সুযোগ পাচ্ছে। তবে দলের দুর্ভাগ্য, আমরা পাচ্ছি না অসুস্থতায় ভোগা ইউনিসকে।’

প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডেতে টানা সেঞ্চুরি করেছেন বাবর। তিন ম্যাচে তার রান সংখ্যা ১২০, ১২৩ ও ১১৭। এ পর্যন্ত ১৮টি একদিনের ম্যাচ খেলেছেন। নামের পাশে যোগ করেছেন ৫২.১১ গড়ে ৮৮৬ রান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.