রাঙামাটি পৌর মেয়রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

0

মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি : অমানবিক ও অবৈধভাবে বাসগৃহ ভেঙ্গে দিয়ে ভিটামাটি থেকে উচ্ছেদের প্রেক্ষিতে এবং মিথ্যা চুরির মামলা দিয়ে হয়রানি করায় রাঙামাটির পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর কাছ থেকে উপর্যুক্ত ক্ষতিপূরণ সহ ঘরভিটার জায়গা ফেরৎ পাওয়ার জন্য সংবাদ সম্মেলন করেছেন মরিয়ম বেগম নামের এক মুক্তিযোদ্ধার স্ত্রী ও তার পরিবার।

বুধবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় রাঙামাটির এক রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন মরিয়ম বেগমের মেয়ে ফাতেমা বেগম ও নাজমা বেগম।

সংবাদ সম্মেলনে মরিয়ম বেগম বলেন, আমি র্দীঘদিন ধরে রাঙামাটির পৌরসভার পাশে আমার সন্তানদেরকে নিয়ে বসবাস করে আসছি। পৌর ভবন করবে বলে সেখান থেকে আমাকে উচ্ছেদ করা হয়েছে। শুধু তাই নয় আমাকে মিথ্যা চুরির মামলা দিয়ে সাত দিন জেলে পাঠিয়েছে এই মেয়র এবং আমার ঘরের সব জিনিস পত্র তিনি নষ্ট করে দিয়েছেন।

মরিয়ম বেগম আরো বলেন, আমার স্বামী একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তার পরবর্তী সময়ে তিনি রাঙামাটি পৌরসভার একজন কর্মচারীও ছিলেন যার সূত্রে আমরা এই জায়গায় র্দীঘ দিন ধরে বসবাস করে আসছি।

কিন্তু পৌর মেয়র আমাদেরকে যথাযথ ক্ষতি পূরর্ণ না দিয়ে এই স্থান থেকে উচ্ছেদ করছে। আমাদের থাকার আর কোন স্থান নেই, তাই আমরা সরকার ও প্রশাসনের কাছে আমাদের উপর্যুক্ত ক্ষতিপূরণসহ ঘরভিটা ফেরৎ চাই।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.