লাইফস্টাইল : কেন আমাদের রোজ আপেল খেতে বলা হয়? কী গুণ রয়েছে এর যা অসুস্থতা ধারে কাছে আসতে দেয় না? জেনে নিন কেন রোজ আপেল খেতে বলেন ডাক্তাররা।
অ্যান্টি্অক্সিড্যান্ট : আপেলের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল ফেনোলিক গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে। যা রক্তে ফ্রি র্যাডিকালের সংখ্যা কমায়।
ফুসফুস : অ্যাস্থমার সমস্যা কমাতে সাহায্য করে আপেল। ফুসফুসের স্বাস্থ্য ভাল রাখে।
হজম : আপেলের খোসায় থাকে ইনসলিউবল ফাইবার। যা হজমে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যায়ও ভাল কাজ দেয় আপেল।
স্নায়ু : নিয়মিত আপেল খেলে নিউরোট্রান্সমিটার উত্পন্ন হয় যা স্মৃতিশক্তি ভাল রাখতে সাহায্য করে। অ্যালজাইমার’সে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায় আপেল।
রোগ প্রতিরোধ ক্ষমতা : আপেলের মধ্যে থাকা কোয়ারেকটিন ফুসফুস ভাল রাখার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে।
হার্ট : আপেলের মধ্যে থাকা সলিউবল ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্ট কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রেখে ধমনী ব্লক রুখতে সাহায্য করে। ফলে হার্ট সুস্থ রাখে আপেল।
তাই প্রতিদিন কমপক্ষে ২টি করে আপেল খাবেন। আপনার শরীর ভালো রাখার জন্য।
