জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর-শিক্ষামন্ত্রী

0

অনলাইন ডেস্ক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জঙ্গিবাদ এখন বিশ্বব্যাপী একটি সমস্যা। এ সমস্যা থেকে সমাজ ও রাষ্ট্রকে মুক্ত করতে হবে। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করতে হবে।

মন্ত্রী বৃহস্পতিবার সিলেট নগরীতে শিক্ষাবোর্ড আয়োজিত ‘শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

সরকার জঙ্গিবাদবিরোধী সবধরনের কার্যক্রম অব্যাহত রাখবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন,সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তিনি বলেন, ‘একটি মহল দেশের ভাবমূর্তি নষ্ট করে দেশের সর্বনাশ করতেই এই জঙ্গিবাদী মতবাদ ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু তাদের সে অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না। খাদিজার উপর হামলার ঘটনা প্রমাণ করে শিক্ষাপ্রতিষ্ঠানেও ছাত্রীরা নিরাপদ নয়। তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে।’ যুব সমাজের অবক্ষয় রোধ ও ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে তিনি সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।

সিলেট শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া তাপাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন শিক্ষা সচিব সোহরাব হোসেন ও সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ। এছাড়া সভায় সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষরা অংশগ্রহণ করেন। -বাসস।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.