খেলাধুলা : অবশেষে লা লিগার ম্যাচে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে মাঠে ফিরছেন লিওনেল মেসি। শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে দেপোর্তিভোকে স্বাগত জানাবে বার্সা। আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর এ ম্যাচের মাধ্যমেই আবারো মাঠে নামছে লুইস এনরিক শিষ্যরা।
এর আগে বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে চোট পান মেসি। পরে বেশ কয়েকটি ম্যাচে তার মাঠে নামা হয়নি। যার প্রেক্ষিতে সর্বশেষ ম্যাচটিতে সেল্টিকের বিপক্ষে ৪-৩ গোলে হারে বার্সা।
দেপোর্তিভোর বিপক্ষে এ ম্যাচে বার্সা অবশ্য কিছুটা নির্ভার থেকেই নামতে পারে। কারণ সর্বশেষ ১২ সাক্ষাতে একবারো হারেনি কাতালানরা। এদিকে রাতের অপর ম্যাচগুলোতে রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় অনুষ্ঠিত হবে। আর লিগ টেবিলের শীর্ষে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ রাত সাড়ে ১০টায় নিজেদের মাঠে খেলবে গ্রানাডার বিপক্ষে।
