আপনার মৃত্যুর আর কত দিন বাকি, বলে দেবে ঘড়ি!

0

death-clockজীবনের চরম সত্যি হল মৃত্যু, এটি ঘটবেই এটা নিশ্চিত। জন্মের প্রথম মুহূর্ত থেকেই মানুষ এই সব থেকে বড় সত্যির দিকে এগোতে থাকে। শুনতে না পেলেও সকলের কানের কাছেই টিক টক, টিক টক করে চলতে থাকে একটা ঘড়ি যা বলে দেয় জীবনের আর কত গুলো দিন অবশিষ্ট আছে। কিন্তু সেই ঘড়িটা কোথায় আছে তা আমরা দেখতে পাই না, তাই জানতে পারি না জীবনের আর কতগুলো দিন বাকি আছে। এবার থেকে আপনি চোখের সামনেই ঘড়িটা দেখতে পাবেন। গুণতে পারবেন আপনার জীবনের আয়ু। লস এঞ্জেলসের একটি কোম্পানি ‘সিজ দ্য ডে টেকনলজি’ বানিয়েছে ’28’ নামের এক LED ঘড়ি। এটা এমনই এক ঘড়ি যা বলে দেবে আপনি কতদিন বাঁচবেন। সেই দিন অনুযায়ী করতে থাকবে কাউন্ট ডাউন। রোজ রোজ মনে করিয়ে দেবে মৃত্যু আপনার থেকে কত দূরে আছে। কিন্তু হঠাৎ এমন ঘড়ি বানানোর কারণ কী?  সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, কতদিন আর জীবনের বাকি আছে সেটা আগে থাকে জানতে পারলে যে কোনও মানুষ সেই সময় মতো জীবনটাকে চালাতে পারবে। স্বপ্নগুলো সেভাবেই সাজাবে যাতে কোন কিছু সময়ের অভাবে অপূর্ণ না থেকে যায়।  সংস্থার লোকজন জানিয়েছে, একজন মানুষ গড়ে ২৮ হাজার দিন বাঁচেন। অর্থাৎ ৭৬ বছর ২৬০ দিন। যে মানুষের বয়স ২৫ বছর, তার কাছে বাকি থাকবে ১৯ হাজার দিন এবং যার বয়স ৪৫ বছর সে আর বাঁচবে ১২ হাজার দিন। এই সাধারণ হিসেবেই চলে এ ঘড়ি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.