রাঙামাটিতে ভোক্তা অধিকার সংরক্ষণের অফিস নেই

0

মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাঙামাটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বাস্তবায়ন সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১২ টায় রাঙামাটি জেলা প্রশাসন’র আয়োজনে এবং ঢাকা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র সহযোগিতায় রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।
এতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মোয়াজ্জেম হোসেনসহ জেলার নির্বাহী ম্যাজিস্টেটবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন ব্যবসায়ি সংগঠনের নেতৃবৃন্দ।
সেমিনারে জানানো হয়, দেশের সকল জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের অফিস থাকলেও রাঙামাটিতে এর কোন অফিস নেই। শুধু মাত্র রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের একটি রুমে এই দপ্তরের কাজ করা হয়ে থাকে। রাঙামাটিতে এই দপ্তরের কর্মকান্ড উন্নয়নের জন্য আলাদা অফিস নির্মাণের দাবী জানান বক্তারা।
বক্তারা আরো বলেন, ভোক্তা অধিকার আইন ২০০৯ তৈরি করা হয়েছে দেশের সকল ভোক্তাদের অধিকার সংরক্ষণ করার জন্য। তাই সকল ভোক্তাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে এবং কোন প্রকার অনিয়ম দেখলে প্রশাসনকে জানানোর জন্য সেমিনার থেকে আহ্বান করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.