নিজস্ব প্রতিবেদক : ই-টোকেন ছাড়া ভারতীয় ভিসা দেওয়া হবে ন্যূনতম ১৮ বছর বয়সী বাংলাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষার্থীদের ।
ঢাকায় অবিস্থত ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে , শনিবার (২২ অক্টোবর) কোনো ই-টোকেন বা আগাম অনলাইন সাক্ষাৎসূচি ছাড়াই শিক্ষার্থীরা সরাসরি উপস্থিত হয়ে ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারবেন। শুধু ওই দিন সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ঢাকার গুলশানে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে এ সুবিধা পাওয়া যাবে।
আবেদনের সময় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় বা কলেজের দেওয়া মূল পরিচয়পত্র (আইডি কার্ড) সঙ্গে আনতে হবে। ভিসার আবেদনপত্রের সঙ্গে পরিচয়পত্রের একটি অনুলিপিও সংযুক্ত করতে হবে।
ভারতীয় হাইকমিশন জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহজে ভারতীয় ভিসা পাওয়ার সুবিধা দেওয়া এবং দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ দৃঢ় করতে সৌজন্যমূলকভাবে এ পদক্ষেপ নিয়েছে ভারতীয় হাইকমিশন ।
