বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে বেসরকারি এনজিও সংস্থার হাসনাত নামের এক কর্মকর্তার মোটর সাইকেল চুরি হয়েছে।
এ ব্যপারে গতকাল ১৭ অক্টোবর আবুল হাসনাত বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করেছেন।
তিনি নোয়াখালী জেলার হাতিয়া থানার বুড়িরচর গ্রামের আবুল খায়ের সওদাগরের ছেলে।
তিনি বোয়ালখালী উপজেলার আকুবদন্ডীতে একটি এনজিও সংস্থায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন।
আবুল হাসনাত জানান, বেসরকারি সংস্থা থেকে প্রাপ্ত লাল রঙের মোটর সাইকেল ( চট্টমেট্টো হ- ১৪-২০৮৫) ১৬ অক্টোবর রবিবার রাত বারটার দিকে নিজ কার্য়ালয়ের সামনে রেখে ঘুমাতে যান। সকালে মোটর সাইকেলটি পাওয়া যায়নি।
তিনি আরো জানান, একই সাথে তার সহকর্মীর মোটর সাইকেলও চুরি যায়। তবে সেই মোটর সাইকেলটি প্রায় একশ গজ দুরে রাস্তার পাশে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধারে পুলিশ কাজ করছে।
