মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : দুর্নীতি দমন কমিশনের মামলায় আটক রাঙামাটি গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সুকোমল চাকমার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার রাতে গ্রেফতারের পর তাকে বুধবার দুপুরে রাঙামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠিয়ে দেয়।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর অথরাজইড অফিসার থাকাকালে উর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর জালিয়াতি করে একটি বহুতল ভবন নির্মাণে অনৈতিক সহযোগিতা করায় তিনিসহ আরেকজনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা করে দুদক। ওই মামলার আরেক আসামীকেও মঙ্গলবার রাজধানী থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দুদক।
আগামী ৬ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানীর তারিখ নির্ধারন করেছে আদালত।
