চট্টগ্রাম : চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ২৯৩ রানে অনআউট হন সফরকারী ইংল্যান্ড। প্রথম ইনিংসে লীড দেয়ার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মধ্যাহ্ন বিরতির আগে দুই উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের ১৪তম ওভারের ২ বলে ৫০ বলে ২১ রান করে মঈন আলীর বলে বোল্ড হয়ে ফিরে যান ইমরুল কায়েস। একং ওভারের ৫ বলে ৩ বলে কোন রান না করেই ফিরে যান মমিনুল হক। ৩০ বলে ৭ রান নিয়ে অপরাজিত আছেন তামিম ইকবাল।
এর আগে, চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নেমে প্রথম বলেই ইংলিশ শিবিরে আঘাত হানেন তাইজুল ইসলাম। ৭৮ বলে ৩৬ রান করে ক্রিস ওকস বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের বলে শর্ট লেগে মুমিনুল হককে ক্যাচ তুলে দেন। ইংলিশ শিবিরে ফের আঘাত হানেন তাইজুল ইসলাম ৫৪ বলে ২৬ রান করে সাব্বির রহমানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান আদিল রশিদ। এরপর টেস্ট খেলতে অভিসিক্ত টাইগার মিরাজ ফেরান স্টুয়ার্ট ব্রডকে। ৩৭ বলে ১৩ রান করে আউট হন স্টুয়ার্ট ব্রড। ১৯ বলে ১ রান করে গ্যারেথ বেটি অপরাজিত ছিলেন।
শুক্রবার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৭ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। দ্বিতীয় দিনে মাত্র ১৪তম ওভারে হাতে থাকা ৩ উইকেট হারায় ইংল্যান্ড।
অপর দিকে, টেস্ট খেলতে নেমে ৭ম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অভিষেকে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন মিরাজ। তবে বাংলাদেশের সপ্তম বোলার হিসেবে অভিষেকেই ৫ উইকেট হলেও মিরাজ একটি জায়গায় থাকছেন সবার ওপরে। টেস্ট অভিষেকে বাংলাদেশের হয়ে ৫ উইকেট পাওয়া সবচেয়ে কম বয়সী বোলারই তিনি। টেস্ট ইতিহাসেই চতুর্থ।
