স্টাফ রিপোর্টার : আওয়ামীলীগের দুই দিনের জাতীয় সম্মেলনে যোগ দিতে আসা ডেলিগেট, কাউন্সিলর, অতিথি মিলিয়ে প্রায় ৫০ হাজার লোকের খাবার পরিবেশন করা হবে। খাবারের মেন্যু হিসাবে রাখা হয়েছে কাচ্চি বিরিয়ানি ও মোরগ পোলাও।
আজ দুপুরে ৩৫ হাজার লোকের খাদ্য বিতরণ করা হবে। রাতে আয়োজন থাকবে সাড়ে সাত হাজার লোকের। যাদের মধ্যে থাকবেন কাউন্সিলর, ভলান্টিয়ার। সম্মেলনের ২য় দিনে খাবার পরিবেশন করা হবে আট হাজার লোকের। আজ বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত ১০টি বুথের মাধ্যমে খাবার বিতরণ শুরু হয়েছে।
