ফরিদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

0

সিটিনিউজবিডি : ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিঞ্চুপুর ইউনিয়নে পানিতে ডুবে তাওহিদ (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তাওহিদ চরবিঞ্চুপুর ইউনিয়নের শেখ সিরাজের ছেলে।

স্থানীয়রা জানান, আজ দুপুরে তাওহিদ বাড়ীর পাশে খেলা করছিল। একপর্যায় সে পানিতে পড়ে ডুবে যায়। বেশ কিছুক্ষণ খোঁজাখুজির পর তাওহিদের লাশ পুকুরে ভাসতে দেখা যায়। তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাওহিদকে মৃত ঘোষণা করেন। শিশু তাওহিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.