শাহজালালে বিদেশি মুদ্রাসহ আটক ১

0

সিটিনিউজবিডি : শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা শুক্রবার রাতে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমান বিদেশি মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে।

৩২ লাখ টাকার সম মূল্যমানের সৌদি রিয়াল ও দিরহাম নিয়ে দুবাই যাওয়ার প্রাক্কালে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃতের নাম মো. শহিদুল আলম (৩০)। তার গ্রামের বাড়ি চট্রগ্রাম জেলার আনোয়ারা এলাকায়। তিনি একজন ইলেট্রিক ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন।

উদ্ধারকৃত মুদ্রাগুলোর মধ্যে ১ লাখ ৫৬ হাজার ২০৫ সৌদি রিয়াল ও ৩১ হাজার ৫৭টি দিরহাম রয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ( ডিজি) ড. মঈনুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতে এমিরেটস এয়ারলাইন্স’র একটি বিমান বাংলাদেশ থেকে দুবাই যাচ্ছিল। আলম ওই বিমানের যাত্রী ছিলেন।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে দুবাই যাওয়ার প্রাক্কালে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শহিদুল আলমকে পুলিশে সোপর্দ করে একটি মামলা করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.