আশরাফ ও কাদের টক অব দ্য টাউন !

0

গোলাম সরওয়ার :   সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে ।এবং আলোচনায় কে হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক? আশরাফ না কাদের ? এই বিষয়ে দলটির নেতা-কর্মীদের মধ্যে রয়েছে নানা রকম ভিন্ন মত। সম্মেলন থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ও সারা দেশে চলছে নানা রকম আলোচনা । সৈয়দ আশরাফ ও কাদেরের সাধারণ সম্পাদক পদের অদৃশ্য লড়াই টক অব দ্য টাউনে পরিণত হয়েছে চলমান রাজনীতিতে । গত বুধবার রাতে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকের পর থেকেই মূলত এই আলোচনা ছড়িয়ে পড়ে।

দলীয় সূত্র জানা যায়, বুধবার বৈঠক শেষে সভাপতিমন্ডলীর সদস্য, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ২০০৯ সাল থেকে এই পদে আছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ও গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.