শেষ সময়ে নাটক ছিল- কাদের ঠেকাও

0

জুবায়ের সিদ্দিকী : আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদ নিয়ে শেষ সময়ে নাটকের সৃষ্টি হয়েছিল। সৈয়দ আশরাফ যখন বুঝতে পারছিলেন তিনি এই পদে থাকতে পারছেননা। তখন এই পদে বিকল্প প্রস্তাব নিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে। তার প্রস্তাব ছিল সোহেল তাজ, খালিদ মাহমুদ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এসব নাম শুনে অবাক হয়ে যান আওয়ামীলীগ সভানেত্রী। তবে তিনি কোন মন্তব্য করেননি।

আওয়ামীলীগের হাইকমান্ড সূত্রে জানা গেছে, দলের হাইব্রিড ও ধান্ধাবাজচক্রের নেতাদের একটি গ্রুপ ‘‘কাদের ঠেকাও’’ তৎপরতা শুরু করেন। তারা সৈয়দ আশরাফকে স্বপদে রাখতে সক্রিয় হয়ে উঠেন । গণভবনের ভিতরে বাইরের রাজনীতিতে কিন্তু সাধারন সম্পাদক পরিবর্তনের দৃঢ় অবস্থানে ছিলেন আওয়ামীলীগ সভানেত্রী।

দলকে সামনের জাতীয় নির্বাচনে নির্বাচনমুখী করতে দলের তৃণমূলের নেতাকর্মীদের পছন্দের নেতাকে গুরুত্ব দেন। ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন সৈয়দ আশরাফ কাউন্সিলে। কাউন্সিলাররা সমর্থন করেন। ওবায়দুল কাদের সাধারন মানুষের সঙ্গেও তিনি তাদের সুখে-দু:খের কথা বলেছেন। ১৯৭৫ সালের ১৫ আগষ্টের পর দলের কঠিন সময়ে ছাত্রলীগের নেতৃত্ব দেন। এই প্রথম ছাত্রলীগের কোন নেতা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.