স্টাফ রিপোর্টার : আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদকীয় পদে তেমন পরিবর্তন হয়নি। পদ পুন:বন্টন করা হয়েছে। ২২টি পদের নেতাদের নাম ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর ছেলে ব্যারিস্টার মহিবুল হাসানকে সাংগঠনিক সম্পাদক পদে দেওয়া হয়েছে। দীর্ঘদিনের পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হয়েছে। তেমনি মূলধারার রাজনীতিতে
অপরিচিতরাও এসেছেন কেন্দ্রীয় কমিটিতে। দূর্নীতি মামলায় অভিযুক্ত, নিষ্ক্রিয়, সাংগঠনিক দক্ষতা, ইউপি নির্বাচনে নানা অভিযোগে অভিযুক্ত ও ভূঁইফোড় সংগঠনের ব্যানারে গিয়ে বেফাঁস কথা বলার পারদর্শীরা, সম্পদের পাহাড় গড়ে তোলাসহ নানা অভিযোগে অভিযুক্তদের আবার নতুন কমিটিতে রাখায় দলের ভেতর-বাহিরে চলছে নানামুখী আলোচনা।
