আ.লীগের সভাপতিমণ্ডলীর সভা শুক্রবার

0

সিটিনিউজবিডি : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা আগামী শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

আজ বুধবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলের সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.