চট্টগ্রামে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল সম্পন্ন

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে সপ্তাহ ব্যাপি জেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক স্কুল ফুটবল টুর্নামেন্ট-২০১৬ এর সমাপনী ম্যাচে ২৬ অক্টোবর বুধবার আনোয়ারার ছিরা বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (ছেলেদের) বিভাগে ট্রাইবেকারে ৫-৪ গোলে পটিয়া পশ্চিম জিরি প্রাথমিক স্কুলকে পরাজিত করে ও বাঁশখালীর ইলশা বোর্ড: স্কুল (মেয়েদের) বিভাগে ৩-১ গোলে ফটিকছড়ি লম্বাবিল প্রাথমিক স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি থেকে বিজয়ী-বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন চসিক মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন।
জেলা প্রশাসক সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস সহ –সভাপতি সৈয়দ শাহাবুদ্দিন শামীম, আমিনুল ইসলাম, প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, উপজেলা চেয়ারম্যান-তৌহিদুল হক চৌধুরী, মোজাফ্ফর আহম্মদ, ফুটবল সম্পাদক মোঃ ইউসুপ, জেলা শিক্ষা অফিসার নাসরিন সুলতানা, সহকারী অফিসার হৃষীকেশ দাশ, মিডিয়া কমিটির প্রধান অহিদ সিরাজ স্বপন প্রমুখ।
টুর্নামেন্ট এর সেরা খেলোয়াড় হোন-শাকিল, ফাইনালে সেরা হন –সায়েম হোসেন (ছিরা বট তলী), মেয়েদের বিভাগে সাদিয়া (ইলশা বোর্ড)। এছাড়া সাতকানিয়া সেরা সু-শৃংঙ্খল এবং রাউজান সম্মানিত ফুটবল টিম হিসেবে পুরস্কার লাভ করে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.