জুবায়ের সিদ্দিকী: নির্বাচন কমিশনারদের মত বিরোধের কারণে চলতি বছর ভোটার তালিকা হালনাগাদ নিয়ে চরম অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। বার বার বৈঠক করেও ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে সিদ্ধন্থে পৌছাতে পারেনি ৫ সদ্যের নির্বাচন কমিশন। (ইসি) গত বছর হালনাগাদ করা ভোটারদের জাতীয় পরিচয় পত্র দেওয়ার বিষয়ের সিদ্ধান্ত দিতে পারেনি কমিশন। এর ফলে এক বছরের বেশী সময় ধরে পরিচয় পত্র বিহীন অর্ধকোটি ভোটার।
