আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে আজ ২৯ অক্টোবর শনিবার দুপুরে রেলওয়ে থানা পুলিশের উদ্যোগে গণসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে একদল রেলওয়ে পুলিশ পার্বতীপুর রেলওয়ে জংশন এলাকায় এ গণ সচেতনতামূলক প্রচারনায় অংশগ্রহণ করে।
এ সময় পার্বতীপুর রেলওয়ে ষ্টেশন হতে ছেড়ে যাওয়া বিভিন্ন ট্রেন যাত্রীদের হাতে গণ সচেতনতামূলক প্রচারনার লিফলেট বিতরণ করেন তারা। সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ কর্তৃক প্রচারিত এই লিফলেটে জনসাধারনের উদ্দেশ্যে নানা ধরনের উপদেশ মূলক বানী যেমন-রেল লাইন পার হবার সময় ভাল করে দেখে শুনে সর্তকতার সাথে পার হন, মোবাইল ফোনে কথা বলতে বলতে রেল লাইনের উপর দিয়ে হাঁটবেন না বা রেল লাইন পার হবেন না, রেল লাইনের উপর বসে থাকবেন না, চলন্ত ট্রেনে মোবাইল ফোনে সেলফি তোলা থেকে বিরত থাকুন, শিশুদের রেল লাইনের উপর খেলতে বা হাটতে দিবেন না, রেল গেটে বেরিয়ার ফেলানো থাকলে রেল লাইন পার হওয়া থেকে বিরত থাকুন, রেল লাইনের উপর গবাদি পশু চড়াবেন না, রেল লাইন সংলগ্ন দোকান পাট- বাজার বসাবেন না, বয়স্ক, প্রতিবন্ধী, অন্ধ ব্যক্তিদের রেল লাইন পারাপারে সহায়তা করুন এসব বর্ণনা উল্লেখ রয়েছে।
আগে
এ বিভাগের আরও খবর
