বরকল চেয়ারম্যানের মিথ্যা পরিচয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

0

মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাঙামাটি জেলার বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান মনি চাকমা পিতা আষাতোষ চাকমা তার প্রকৃত পরিচয় লোকানোর অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে বরকল উপজেলার সচেতন নাগরিকবৃন্দ।

রোববার বিকালে রাঙামাটি শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করা হয়।
এতে উপস্থিত ছিলেন বরকল উপজেলা স্থানীয় বাসিন্ধা মোঃ হাসান, মোঃ মেহেদী হাসান, রফিকুল ইসলাম এবং ফরিদ মোল্লা।
তারা সংবাদ সম্মেলনে বরকল উপজেলা পরিষদের চেয়াম্যান মনি চাকমার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তার প্রকৃত নাম সুপ্রিয় চাকমা, পিতা লাল মনি চাকমা এবং মাতা কৃপাদেবী চাকমা। তিনি রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে ভর্তি হয়। তিনি ১৯৯২ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা’র অধিনে এসএসসি পরিক্ষায় অংশগ্রহন করেন এবং গণিত বিষয়ে অকৃতকার্য হন। তার রোল নাম্বার ম-১৭২৪ এবং রেজিস্ট্রেশন নাম্বার-৫২৭২২/১৯৯০ তার জন্ম তারিখ ১১/১০/১৯৭৫ইং।
কিন্তু তিনি ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচন/২০১৪ এর রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর নিকট ১৩/০২/২০১৪ তারিখে হলফনামা মূলে দাখিলকৃত এসএসসি সনদপত্রে দেখা যায়, তার নাম মনি চাকমা, পিতা মৃত আষাতোষ চাকমা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এর অধীনে কাউখালি বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৩ সালে এসএসসি পরিক্ষায় উর্ত্তীণ হয়েছেন। সেখানে তার জন্ম তারিখ দেখানো হয়েছে ১০/১১/১৯৭৮। তার এই পরিচয় ভূল ও মিথ্যা বলে সে স্থানীয় ব্যক্তিগণ দাবি করেন। যাকে তার পিতা হিসাবে দেখানো হয়েছে সেই আষাতোষ চাকমা নামে কোন ব্যাক্তির স্থাবর সম্পত্তি কিংবা অস্তিত্ব কখনো ছিলনা এবং নেই বলে তারা জানান।
তারা আরো বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনি চাকমার প্রকৃত পিতা লাল মনি চাকমা তার ভাইয়ের সাথে রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকায় বসবাস করে। তার এই পরিচয় লুকানো জনগণের সাথে প্রতারণা দাবি করে স্থানীয় ব্যাক্তিরা তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা এবং তার নির্বাচনী পদবী বাতিলের জোর দাবি জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.