রাঙামাটিতে রেডক্রিসেন্টের ইকোসেক প্রকল্পের উদ্বোধন

0

মো. সাইফুল উদ্দীন, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রামের হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্টের উদ্যোগে ইকোনোমিক সিকিউরিটি (ইকোসেক) প্রকল্পের উদ্বোধন ও উপকারভোগিদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক রেড ক্রসের সহায়তায় পার্বত্য এলাকায় এই প্রকল্প বাস্তবায়িত হবে।

বুধবার সকালে রাঙামাটিতে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার প্রকল্পের উদ্বোধন করেন।

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ইনষ্টিটিউটে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা প্রশাসক মানজারুল মান্নান, রেডক্রসের প্রতিনিধি বরিস কালেসিবিক বক্তব্য রাখেন।

অনুুষ্ঠানে রাঙামাটি ও কাউখালী উপজেলার ১৯৭ জন হতদরিদ্রকে আয়বর্ধন কর্মসংস্থানের সুযোগ দিতে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.