কাপ্তাই হ্রদে ভবন ধসের ঘটনায় প্রতিবেদন জমা

0

মো. সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাঙামাটি সরকারি মহিলা কলেজ সড়ক এলাকায় কাপ্তাই লেকে ভবন ধসের ঘটনায় গঠিত তদন্ত কমিটি বুধবার বিকালে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। তদন্ত কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসেন জেলা প্রশাসক মানজারুল মান্নানের নিকট তদন্ত প্রতিবেদন জমা দেন।

প্রতিবেদনে বলা হয়, খাস জায়গা দখল করে অবৈধভাবে নকশা অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ করেছে বাড়ির মালিক। অননুমোদিতভাবে ভবন নির্মাণ ও জলমহালের জায়গা দখল এবং ভবন তৈরির সময় নির্মাণ কোড না মানায় দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনা ঘটে। এজন্য বাড়ির মালিককে আইনের আওতায় এনে বিচারের পাশাপাশি ক্ষতিপূরণ নিয়ে হতাহতের পরিবারে দেয়ার জন্য সুপারিশ করা হয়।

এছাড়া তদন্তকালীন সময়ে কাপ্তাই লেকে ঝুঁকিপূর্ণ অনেক বাড়ি ঘর থাকায় সেগুলোর তালিকা প্রণয়ন করে দ্রুততম সময়ের মধ্যে পৌরসভাকে দিতে বলা হয়।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর রাঙামাটি শহরের সরকারি মহিলা কলেজ সড়ক এলাকায় ভবন ধসের ঘটনায় ৩ শিশুসহ ৫জন নিহত হয়। এঘটনায় জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহবায়ক করে ৩ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.