রাঙামাটিতে আয়কর মেলা

0

মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি : ‘সমৃদ্ধির সোনালী দিন-আনতে হলে আয়কর দিন, সুখী স্বদেশ গড়তে ভাই-আয়কর এর বিকল্প নাই’ এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে অনুষ্ঠিত হচ্ছে দিন ব্যাপি আয়কর মেলা।

বৃহস্পতিবার সকালে রাঙামাটি চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডারষ্টিজ মিলনায়তনে কর অঞ্চল-৩ চট্টগ্রাম’র আয়োজনে এই আয়কর মেলার উদ্বোধন হয়।
কর অঞ্চল-৩ চট্টগ্রাম’র অতিরিক্ত কর কমিশনার বেগম সফিনা জাহান’র সভাপতিত্বে প্রধান অতিথি থেকে আয়কর মেলা উদ্বোধন করেন মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজের সভাপতি বেলায়েত হোসেন বেলাল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়নের জন্য আয়কর একটি বিশেষ উৎস। এই টাকা দিয়ে দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে। দেশের মানুষ অনেক কষ্ট করে সে টাকা সাদা রাখার জন্য কর প্রদান করা সকলের প্রয়োজন বলে বক্তারা মন্তব্য করেন।
রাঙামাটিতে নিবর্ধিত করদাতা ৩ হাজার জন, যাদের থেকে গত বছরে আয়কর নেওয়ার জন্য বাজেট করা হয়েছিলো ১৩ কোটি ৪০ লক্ষ টাকা আর তাদের কাছ থেকে আয়কর নেওয়া হয়েছিলো ১৩ কোটি ৫৮ লক্ষ টাকা। যা আরো উদ্বিত্ত রয়েছে বলে কর কমিশন থেকে জানানো হয়। এই মেলা সারা দিন ব্যাপি চলবে এবং এতে সকল করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারবে বলে আয়োজকরা জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.