রাঙামাটিতে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

0

মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি: ‘সমবায় দর্শন টেকশই উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে অনুষ্ঠিত হলো ৪৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী এবং আলোচনা সভা।

আজ (৫ নভেম্বর) শনিবার সকালে রাঙামাটি জেলা পরিষদ মিলনায়তন থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা পরিষদের চেয়াম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠারে প্রধান অতিথি ছিলেন মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মানজারুল মান্নান, জেলা পরিষদের সদস্য ত্রিদিব কান্তি দাশ, জেলা সমবায় সমিতির কর্মকর্তা ইয়ছুফ হোসেন চৌধুরী। অনুষ্ঠারে আরো বক্তব্য রাখেন আসবারপত্র ব্যবসায়ি সমিতির সভাপতি মহিউদ্দিন পিয়ারু, কর্ণফুলী সমবায় সমিতির সভাপতি বাধন চন্দ দে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফিরোজা বেগম চিনু বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র সমবায় একদিন অনেক বড় সঞ্চয় হয়ে দাঁড়াবে। সমবায়ের মাধ্যমে নিজে স্বাবলম্ভি হওয়া যায় এবং নিজের পরিবারকে সুখি রাখা সম্ভব হয়। গ্রামের প্রায় মেয়েরা সমবায়ের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়েছে।

তিনি আরো বলেন, রাঙামাটির যে বিভিন্ন পণ্য রয়েছে তা যদি শিল্পে পরিণত করা সম্ভব হয় তবে এই অঞ্চলের এই পণ্য গুলো সারা দেশেসহ বহিবিশ্বে রপ্তানি করা সম্ভম হবে। এতে করে রাঙামাটি শিল্প আরো উন্নত হবে।

সাম্প্রদায়িক সম্পর্ক ঠিকিয়ে রাখার প্রতি জোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ আজ অনেক উন্নত হচ্ছে, দিন দিন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়াটাকে বন্ধ করে দিতে একটি মহল দিনের পর দিন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই সকলের প্রয়োজন সচেতন থেকে নিজেদের মধ্যে সম্পর্ক ঠিকিয়ে রেখে দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.