‘নেতা থেকে গণমানুষের নেতা হয়ে উঠেছিলেন রফিকুল আনোয়ার’

0

জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ, ফটিকছড়ি: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, ‘রফিকুল আনোয়ার একজন মৃত্যুঞ্জয়ী মানুষের নাম। ফটিকছড়ির বাইরেও পুরো চট্টগ্রাম জুড়ে দানশীল ব্যাক্তি হিসেবে তাঁর সুখ্যাতি রয়েছে। নেতা থেকে ধীরে ধীরে গণমানুষের নেতা হয়ে উঠেছিলেন রফিকুল আনোয়ার। মানুষ আজীবন তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।’
ফটিকছড়ির সাবেক সাংসদ প্রয়াত রফিকুল আনোয়ারের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফটিকছড়ি আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, ‘আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। আগামী ‌’৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বদরবারে উন্নত রাষ্ট্র আত্মপ্রকাশ করবে।’
গত শুক্রবার উপজেলার ফটিকছড়ি পৌরসভাধীন রাজঘাট এলাকায় অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের নবনির্বাচিত সভাপতি মুজিবুল হক চৌধুরী। উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ পালিত, উত্তর জেলা আ.লীগের সদস্য অধ্যাপক শওকত, উত্তর জেলা আ.লীগের সদস্য ড. মাহমুদ হাসান, প্রয়াত রফিকুল আনোয়ারের একমাত্র কন্যা খাদিজাতুল আনোয়ার সনি, আ.লীগ নেতা স.ম বাকের, ফটিকছড়ির পৌর মেয়র ইছমাইল হোসেন, আ.লীগ নেতা দিদারুল বশর দুদু, চেয়ারম্যান আবু তালেব, উপজেলা যুবলীগের আহবায়ক শাহ আলম সিকদার, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতেয়ার সাঈদ ইরান, পৌর যুবলীগের সভাপতি গোলাপ মওলা গোলাপ, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি এ.কে আজাদ বাবুল, সেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহেদুল আলম, ফটিকছড়ি পৌর ছাত্রলীগের সভাপতি আবু শোয়াইব, ফটিকছড়ি কলেজ ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.