তথ্য ও প্রযুক্তি : বাংলাদেশ পোস্ট অফিসকে (বিপিও) আধুনিকায়নের অংশ হিসাবে আগামী ডিসেম্বরে পোস্ট অফিসে ই-কমার্স সেবা চালু করা হবে বলেন জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
রবিবার রাজধানীর জিপিওর পোস্টাল অডিটোরিয়ামে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, ‘আমরা ডিসেম্বরে অগ্রাধিকার ভিত্তিতে পোস্ট অফিসে ই-কমার্স সেবা চালু করতে যাচ্ছি এবং পরে এটি দুই পর্যায়ে সম্প্রসারিত করা হবে।’
তারানা হালিম বলেন, ‘আমরা পোস্ট অফিসকে ই-কমার্স কেন্দ্রে পরিণত করতে কাজ করে যাচ্ছি, তবে বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতার কারণে এ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।’
তিনি আরো বলেন, বিপিও কর্মকর্তাদের অন্যান্য বেসরকারি অপারেটরদের মতো কাজ করতে হবে, যাতে জনগণ পোস্ট অফিস থেকে সেবা গ্রহণে আগ্রহী হয়।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন বিপিওর মহাপরিচালক প্রবাস চন্দ্র সাহা।
