তথ্য ও প্রযুক্তি : সাইবার ক্যাফে নজরদারিতে আনতে সিসি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক করা হচ্ছে। আপত্তিকর কনটেন্ট প্রচার বন্ধে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। রোববার রাজধানীর জিপিওতে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বিটিআরসির সঙ্গে আমরা বসেছি। আমাদের যে সাইবার ক্যাফেগুলো আছে সেখানে সিসি টিভি লাগানো বাধ্যতামূলক করছি। সেখানে কোনো আপত্তিকর কনটেন্ট প্রচার হলে আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিকভাবে ওই সাইবার ক্যাফের যন্ত্রাংশ বাজেয়াপ্ত করার ক্ষমতা দেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরো জানান, কোনো সাইবার ক্যাফেতে বসে কেউ নারীর প্রতি অবমাননাকর অথবা সামাজিক উস্কানিমূলক কিছু প্রচার করলে ওই সাইবার ক্যাফের অনুমোদন বাতিল করা হবে।
