জঙ্গি বিরোধী সুন্নি সমাবেশ ১২ নভেম্বর

0

সিটিনিউজবিডি : আগামি ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাম্প্রদায়িক উস্কানি ও জঙ্গি বিরোধী সুন্নি সমাবেশ করার ঘোষণা দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামআত সমন্বয় কমিটি।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলেন এই কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার একথা জানান।

তিনি বলেন, ‘সম্প্রতি গুলশান-শোলাকিয়ায় যে জঙ্গি হামলা হয়েছে আগে তা অন্য দেশে দেখা গেলেও বাংলাদেশে কখনো দেখা যায়নি। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম সন্ত্রাসবাদ ও জঙ্গি হামলা সমর্থন করে না। এ বিষয়টি সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে আহলে সুন্নাত ওয়াল জামআত তুলে ধরবে।’

তিনি আরো বলেন, ‘দেশে আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যারা মন্দির ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করেছে তারা ইসলামের শত্রু। ইসলাম কোন ধর্মের উপর হামলা সমর্থন করে না। হিন্দুদের মন্দির, ঘর বাড়িতে হামলা করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পেছনে কারা জড়িত তাদের চিহ্নিত করা দরকার।’

দেশের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের শান্তির বাণি পৌঁছে দিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও নাসিরনগরের ঘটনায় আহলে সুন্নাত ওয়াল জামআতের কেউ জড়িত নয়। যারা হিন্দুদের উপর হামলা চালিয়েছে তারা ইসলামের শত্রু।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামআতের প্রধান সমন্বয়ক এম এ মতিন, মাওলানা সউম আব্দুচ সামাদ, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ (সাবেক কমিশনার), মাওলানা কাজী মুহাম্মদ সোলাইমান চৌধুরী, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দিন আজহারী, মাওলানা কাজী মোদাচ্ছের হাশেমী, মাওলানা নুর মোহাম্মদ আলকাদেরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যক্ষ মুহাম্মদ আবু তালেব বেলাল, মোঃ আব্দুর রহিম।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.