টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা ডায়নামাইটস

0

খেলাধুলা : বিপিএলের চতুর্থ আসরের উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। টসে হেরে মুশফিকুর রহীমের বরিশাল বুলসকে আগে ব্যাট করছে।

ঢাকায় রয়েছেন আরো দুই তারকা অলরাউন্ডার- আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো। ক্যারিবিয়ান দুই তারকার সঙ্গে মিলে ঢাকাকে এবারও শিরোপা এনে দিতে চাইবেন সাকিব। এই দলে রয়েছেন কুমার সাঙ্গাকারার মতো কিংবদন্তী ক্রিকেটারও। আছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেন।

অপরদিকে বরিশাল বুলসে এবার নাম লিখিয়েছেন মুশফিকুর রহীম। বাংলাদেশ জাতীয় দলের শাহরিয়ার নাফীস, শামসুর রহমান শুভ, আল-আমিন হোসেন, তাইজুল ইসলামের দিকে তাকিয়ে থাকবেন মুশফিক। বিদেশিদের মধ্যে রিয়াদ এমরিট, থিসারা পেরেরার কাছে ভালো কিছুই চাইবেন তিনি।

ঢাকা ডায়নামাইটসের একাদশ : সাকিব আল হাসান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সানজামুল, আলাউদ্দিন বাবু, মেহেদী মারুফ, কুমার সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, রবি বোপারা ও মোহাম্মদ শহীদ।

বরিশাল বুলসের একাদশ : মুশফিকুর রহীম, শাহরিয়ার নাফীস, শামসুর রহমান শুভ, আল-আমিন হোসেন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, দিলশান মুনাওয়ারা, রিয়াদ এমরিট, দাওয়াদ মালান, থিসারা পেরেরা ও মনির হোসেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.