পার্বত্য চট্টগ্রাম আইনের দুর্বলতা গবেষণার প্রয়োজন

0

মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তার সাথে আইনের যে দুর্বলতাগুলো রয়েছে, তা কাটিয়ে উঠতে পারলে দেশের সব অঞ্চলের মানুষের জন্য তা খুবই উপকারে আসবে। আইনজীবীরা পার্বত্য চট্টগ্রাম আইনের যে ত্রুটি, বিচ্যুতি রয়েছে, তা গবেষণার মাধ্যমে বের করে সরকারের কাছে উপস্থাপন করতে পারলে পার্লামেন্টে তা সংশোধন করতে পারলে অবশ্যই তা এখানকার আইনের শাসনের জন্য উপকারে আসবে।

রাঙাামাটিতে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০ ইংরেজি(দ্বিতীয় সংস্করণ) ও বাংলা সংস্কণের প্রকাশনা উৎসবে বক্তারা এসব কথা বলেন। শনিবার বেসরকারি উন্নয়ন সংস্থা এএলআরডি ও জেলা আইনজীবী সমিতির উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে এই প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়।

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. নিজামুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের হাই কোর্টের বিভাগের বিচারপতি মো. রুহুল কুদ্দুস, বাংলাদেশ বার কাউন্সিলের সিনিয়র আইনজীবী এডভোকেট জেড আই খান পান্না, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.