বোয়ালখালীতে জাসদ সভাপতি মনছফের মৃত্যুতে শোকসভা

0

বাবর মুনাফ : বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি মনছফ আলী’র মৃত্যুতে শোক সভা করেছে উপজেলা জাসদ।

গতকাল ১৪ নভেম্বর সোমবার বিকেলে জোটপুকুর পাড় উপজেলা জাসদ কার্যালয়ে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মনির উদ্দীন আহমদ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু।
বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জাসদ সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, উত্তর জেলা সংখ্যালঘু সম্পাদক ভানু রঞ্জন চক্রবর্তী।

উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা হামিদুল হক সিকদারের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এস.এম জসিম, উপজেলা জাসদ সহ-সভাপতি এয়াকুব মেম্বার, ওবাইদুল হক, নিরঞ্জন চক্রবর্তী, সহ-সাধারন সম্পাদক শ্যামল বিশ্বাস, প্রচার সম্পাদক নুরুল হক, সমাজকল্যাণ সম্পাদক গোলাম মোস্তাফা মেম্বার, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. সাহাবুদ্দীন, আইন বিষয়ক সম্পাদক ডা. দীলিপ দেওয়ানজী, দপ্তর সম্পাদক সরোয়ার মিয়া, সদস্য মাহবুব আলম ফারুকী, জাসদ ইউনিয়ন সভাপতি সেকান্দর মিয়া, সাধারণ সম্পাদক আবদুল মান্নান প্রমুখ।

সভায় বক্তারা মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.