১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ

0

সিটিনিউজবিডি : ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এবার উত্তার্ণ হয়েছেন ১৮ হাজার ৯৭৩ চাকরি প্রার্থী। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এবার নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে ৪২টি এবং কলেজ পর্যায়ে ৩৫টিসহ ৭৭টি বিষয়ে লিখিত পরীক্ষা নেওয়া হয়।

এর মধ্যে গত ১২ ও ১৩ অগাস্ট শিক্ষক নিবন্ধনের স্কুল ও কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষায় ১ লাখ ২৭ হাজার ৬৬৪ জন অংশ নেন। লিখিত পরীক্ষার ফলাফল এনটিআরসিএ’র http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া উত্তীর্ণদের লিখিত পরীক্ষার ফল জানানোর পাশাপাশি মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান এসএমএস করে জানানো হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.