ব্রাজিলের টানা ষষ্ঠ জয়

0

খেলাধুলা : আজ পেরুকে ২-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরুতে থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে স্বাগতিকরা।

ম্যাচের দশম মিনিটে পাওলিনয়োর শট ঝাঁপিয়ে ঠেকান পেরু গোলরক্ষক। আর এর ৫ মিনিট পর রেনাতো আগুস্তোর ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি ফাঁকায় থাকা ফিলিপে কৌতিনিয়ো। গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে নেইমার-জেসুসরা। ম্যাচের ৫৮ মিনিটে ব্রাজিলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন জেসুস। আর ম্যাচের ৭৮ মিনিটে জেসুসের পাসে ব্যবধান দ্বিগুণ করেন রেনেতা আগুস্তো। বাকি সময় আর গোল না হলে টানা ষষ্ঠ জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে তিতের শিষ্যরা।

এ জয়ে দ্বাদশ রাউন্ড শেষে শীর্ষে থাকা ব্রাজিলের পয়েন্ট ২৭। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ চারটি দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.