বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়েকে হারাল চিলি

0

খেলাধুলা : বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে বুধবার মুখোমুখি হয় চিলি ও উরুগুয়ে। উরুগুয়েকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে চিলি। গোল দুইটি করেছেন আলেক্সিস সানচেজ।

ম্যাচের ১৭ মিনিটে এডিনসন কাভানির গোলে প্রথমে লিড নিয়েছিল উরুগুয়ে। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে চিলির ইডুয়ার্ডো ভার্গাস গোল করে ম্যাচে সমতা ফেরান। তাতে ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের লড়াই।

দ্বিতীয়ার্ধের গল্পটুকু শুধুই আলেক্সিস সানচেজের। ৬০ ও ৭৬ মিনিটে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। অবশ্য আরো একটি গোল শোধ করার সুযোগ পেয়েছিল উরুগুয়ে। কিন্তু পেনাল্টি থেকে গোল আদায় করে নিতে পারেননি লুইস সুয়ারেজ।

এ জয়ের ফলে ১২ ম্যাচ থেকে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে চিলি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে তৃতীয় স্থানে রয়েছে ইকুয়েডর। আর ১২ ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে উরুগুয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.