ময়মনসিংহে আ. লীগ-যুবলীগ সংঘর্ষে নিহত ১

0

সিটিনিউজবিডি : ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীদের সংঘর্ষে একজন নিহত ও দশজন আহত হওয়ার খবর দিয়েছে পুলিশ।

ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান, বুধবার বেলা ১টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নে আধিপত্য বিস্তারের চেষ্টায় দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

স্থানীয়রা জানান, বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল এবং ইউনিয়নের যুবলীগের আহবায়ক আব্দুল বারীর মধ্যে এলাকার আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে দুই পক্ষ ধারালো অস্ত্র নিয়ে মারামারি শুরু করে।

নিহত সাইফুল মোল্লা (৪০) স্থানীয় আওয়ামী লীগের কর্মী বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন। ওসি বলছেন, ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে।

আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মনিরুজ্জামান বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.